খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের কোরআন খতম আয়োজন

Site Favicon প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:১৪
A+A-
Reset

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আহবায়ক সদস্য মোহাম্মদ রাজন মিয়ার উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রাজন মিয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন সমগ্র বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কোরআন খতম আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি, আমাদের বিশ্বাস নেত্রী সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এবং এ সংকটকালে দলমত নির্বিশেষ পুরো দেশের নেতৃত্ব শূণ্যতার অবসান ঘটাবেন ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য সাব্বির রহমান, সোহাগ আহমেদসহ বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দ হতে পারে