মানবিক সংগঠন সঞ্জীবন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Site Favicon প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:৪২ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০০:২৭
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওটা মানবিক সংগঠন “সঞ্জীবন” শীতবস্ত্র বিতরণ করেছে। গত চার বছর ধরে তারা এই কার্যক্রমটি পরিচালনা করে আসছে। এবার শীতকালীন শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটির নাম ছিল “প্রজেক্ট ওয়ার্ম হাগ ৪.০”

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাভার ও নবীগঞ্জের বিভিন্ন ফুটপাতে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাভার এবং নবীগঞ্জের বিভিন্ন ফুটপাতে থাকা অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।একই সঙ্গে তারা আগামী রমজানে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণের আগাম ঘোষণাও দেয়।

সংগঠনের সদস্যরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মানবিক সংগঠন “সঞ্জীবন”। সময়ের সঙ্গে সঙ্গে সাভারসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যুক্ত হচ্ছেন, আর সঞ্জীবনও নতুন সদস্যদের উষ্ণ আন্তরিকতায় গ্রহণ করছে।

মানবিক সেবা, সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ ছড়িয়ে দিতে প্রতিষ্ঠার পর থেকেই “সঞ্জীবন” সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

আপনার পছন্দ হতে পারে