রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা জেলা যুবদল ঢাকার ধামরাইয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
ধামরাইয়ের ডাউটিয়া জামিয়া ইসলামীয়া কওমী মাদরাসা ও এতিমখানায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
আজ পবিত্র শুক্রবার আসরের নামাজের পর জামিয়া ইসলামীয়া কওমী মাদরাসা ও এতিমখানা চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীদের অংশ নেন৷ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী সালাহউদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দেশ ও মানুষের কল্যাণে গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের জন্য আজীবন লড়াই করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রত্যেক ঘরে ঘরে দেশনেত্রী হিসেবে মানুষের কাছে আবির্ভাব হয়েছেন। গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সময়ে তাঁর প্রয়োজন জাতির সবচেয়ে বেশি। কিন্তু তিনি আজ অসুস্থ। আসুন পরম করুণাময়ের কাছে আমরা সবাই মিলে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।