জাবি ছাত্রদলের নতুন কমিটির তোড়জোড়, আলোচনায় ১২ ত্যাগী নেতা

Site Favicon প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। নতুন কমিটি ঢেলে সাজাতে দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী কর্মী, ক্লিন ইমেজ, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়তা ও বিতর্কমুক্ত কর্মী বাছাইয়ের কাজ চলছে বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের ভাবমূর্তি বৃদ্ধি করতে চলতি মাসেই নতুন কমিটি করা হবে। কেন্দ্রীয় ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাকসু নির্বাচনে যোগ্য ও বিতর্কমুক্ত প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হয় শাখা ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ। ফলে জাকসুতে ২৫ টি পদের মধ্যে কোনো পদেই ছাত্রদল জয়ী হতে পারেনি। বরং শুধুমাত্র একটি পদে দ্বিতীয় স্থান এবং বাকি ২৪ টি পদেই চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা। জাকসুতে ছাত্রদলের হারার কারণ খুজতে শিক্ষকদের নিয়ে একটি কমিটিও করে।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, বর্তমান কমিটির সুপার ফাইব নেতার মাইম্যান প্রার্থী বিবেচনা এবং শিক্ষকদের হস্তক্ষেপে যোগ্য প্রার্থী আসেনি। এছাড়া যারা প্রার্থী হয়েছিলেন তারা বেশিরভাগই গণ-অভ্যুত্থানের পর ছাত্রদলের ‘হাইব্রিড’ নেতা ছিলেন। অর্থাৎ রানিং যেসব শিক্ষার্থী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে দুয়েকজন বাদে বাকিরা ছাত্রদলের রাজনৈতিকভাবে পরিপক্ক ছিলেননা। ক্যাম্পাস রাজনীতিতে টিকে থাকতে হলে ছাত্রদলের মধ্যে যেসব রানিং শিক্ষার্থী রয়েছে তাদেরকে নেতৃত্ব দিলে সেটা সম্ভব নয় বলে মনে করেন অনেকেই।

ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্র জানায়, নতুন কমিটির তোড়জোড় ঘিরে ক্যাম্পাসে অন্তত ১২ জন ত্যাগী নেতা রয়েছেন। যারা ছাত্রদলের দুঃসময়ের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে একজন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল আমিন তমাল। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের অনুসারী বলে পরিচিত। একই ব্যাচের আমির উদ্দিন দেওয়ানও আলোচনায় রয়েছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসানের অনুসারী বলে পরিচিত।

সূত্র জানায়, আলোচনায় রয়েছেন ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী
রায়হান হোসাইন মিল্টন এবং কে এম রিয়াদ। এরমধ্যে মিল্টর জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরোনের অনুসারী এবং রিয়াদ শাখা ছাত্রদলের সদস্য সচিব অনিকের অনুসারী।

আলোচনায় রয়েছেন ৪৪ তম ব্যাচের মিজানুর রহমান। তিনি ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন এবং শাখা ছাত্রদলের আহবায়ক বাবরের অনুসারী। এছাড়া আলোচনায় রয়েছেন ৪৫ ব্যাচের চঞ্চল কুমার দাস। তিনি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফফান আলীর অনুসারী। ৪৬ তম ব্যাচের আব্দুল্লাহ আল অন্তর, ৪৬ তম ব্যাচের মাহবুবুর রহমান মুরাদ, সাব্বির রহমান, রাজু আহমেদ রাজন। এদের মধ্যে অন্তর শাখা ছাত্রদলের সদস্য সচিব অনিকের অনুসারী, মুরাদ বিএনপির সিনিয়র নেতা পারভেজ মল্লিকের অনুসারী এবং রাজন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের অনুসারী। নতুন কমিটিতে আলোচনায় রয়েছেন ৪৭ তম ব্যাচের মেহেদী হাসান, আব্দুল গাফফার জিসান ও রুপক সালমান।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের তত্বাবধায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া গণমাধ্যমকে বলেন, ‘নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।’

সার্বিক বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের মোবাইলে কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

আপনার পছন্দ হতে পারে