ববি উপাচার্যকে মূলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

Site Favicon প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:১৬
A+A-
Reset

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতীকী ‘মূলা’ পাঠিয়েছেন ববি ইসলামি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ( ৪  ফেব্রুয়ারী) ইসলামি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা  এই মূলা পাঠায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে আসন সংকট, আবাসন সমস্যা, লাইব্রেরি ও খেলাধুলার মাঠের সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা চলমান রয়েছে।

ববি ইসলামি ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলমান থাকলেও আমরা এর কোনো কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেযা এখন ‘মূলা’তে পরিণত হয়েছে। এই মূলা নিতে নিতে আমরা বিরক্ত। তাই আজ প্রশাসনের দেওয়া সেই ‘মূলা’ প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়বে এবং তারা বাস্তব সমাধানের দিকে এগোবে।

ইসলামি ছাত্র  আন্দোলনের সভাপতি হাসিবুর রহমান হাসবি  বলেন , বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নানা সংকট যার কোনো প্রতিকার নাই , একটা মাত্র  খেলার মাঠ সেটা পড়ে আছে , শিক্ষকদের পদন্নোতি দিয়ে তাদের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে , রাস্তাগুলোর বেহাল দশা সেগুলোর প্রতি প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই , আমরা সকল সংকটের দ্রুত সমাধান চাই।

আপনার পছন্দ হতে পারে