বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার তালতলী এলাকায় মাদক সেবনে বাধা দিলে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের হামলার শিকার হন একই এলাকার বাসিন্দা ইমরান সরদার এবং তার স্ত্রী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ইমরান সরদার এর বাসায় এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, ইমরান সরদার তার বাসায় তার পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন। উক্ত সময়ে তার পাশের ফ্ল্যাটে কয়েকজন মাদক সেবন করছিলেন। তিনি এ ব্যাপারে বাধা দিতে গেলে তারা ৩-৪ জন একত্রিত হয়ে তার উপর হামলা করে। যার মধ্যে ছিল আওয়ামী লীগের দোসর সোহান, বাবু , স্বপন, তারেকসহ আরো কয়েকজন। এসময় তার স্ত্রী এগিয়ে এলে তার উপরেও হামলা করে এবং তার বাসা ভাঙচুর করে। এছাড়াও সুমন খান নামের একজন স্থানীয় তাদের থামাতে আসলে হামলাকারীরা তার উপরেও হামলা করে। পরবর্তীতে হামলায় শিকার সুমন, ইমরান এবং তার স্ত্রীকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী ইমরান সরদার জানান, তারা প্রায়ই তার বাসার পাশের রুমে বসে মাদক সেবন করতেন। তিনি বাধা দিতে গেলে তারা ৪-৫ জন একত্রে তার উপর হামলা করে এবং তাকে লম্বা সময় ধরে পেটায় এবং এক পর্যায়ে তার স্ত্রী বাঁধা দিতে গেলে তার উপরও হামলা করে।
আরো বেশ কয়েকটি সূত্রে জানা যায়, হামলাকারী মাদক সেবনকারীরা এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত। এছাড়া পূর্বেও এ ধরনের হামলার ঘটনা তারা ঘটিয়েছে বলে জানা যায়।
ঘটনার পরে সেখানে পুলিশ উপস্থিত হলে তারা সকলে পালিয়ে যায়।
উল্লেখ্য, সোহান, বাবুসহ বাকি হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তারা লম্বা সময় পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ইভটিজিং, মাদক ব্যবসায়ী এবং জুলাই হামলারও অভিযোগ রয়েছে।