এক বছরের সাজা এড়াতে ২২ বছর ধরে পলাতক থাকার পর ফেনির ছাগলনাইয়া থেকে বাহার উদ্দিন মজুমদার (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফুলগাজী উপজেলার আমজাধাট ইউনিয়নের মণিপুর গ্রামের মৃত আব্দুল মুনাফ মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, ১৯৮৪ সালের ২৬ অক্টোবর বাহার উদ্দিনের বিরুদ্ধে ফুলগাজী থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা হয় এবং ২০০৩ সালে ফেনির আদালত থেকে তাকে এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি এলাকা জুড়ে আত্নগোপনে চলে যান।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এক বছরের সাজা থেকে বাঁচতে গিয়ে তিনি দীর্ঘ ২২ বছর ছদ্মবেশে পলাতক ছিলেন। সোমবার রাতে এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে