থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে পবিপ্রবিতে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালা

Site Favicon প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০
A+A-
Reset

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে থিংকল্যাব রিসার্চ সোসাইটির উদ্যোগে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালা আয়োজন করা হয় এবং অংশগ্রহনকারীদের সনদ পত্র ও সম্মাননা প্রদানকরা হয়।

রবিবার(৩০ ডিসেম্বর ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সেমিনার কক্ষে থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে ক্যাম্পাসের শিক্ষক , শিক্ষার্থীদের নিয়ে মোট ১০০  অংশগ্রহনকারীদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয় এবং সনদ পত্র প্রদান করা হয়।

থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদেরকে গবেষণায় উৎসাহিত করতে এক্সপার্ট প্যানেলদের মাধ্যমে গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়।

আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করন, গবেষণার সুযোগ সৃষ্টি, গবেষণামূলক প্রজেক্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি ও গবেষনা সহজলভ্য করার লক্ষ্যে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালার আয়োজন করে থিংকল্যাব রিসার্চ সোসাইটি।

দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলে উদ্ভিদের উপর লবণাক্ততার চাপ, সেচকৃত জমি থেকে পিফাস (PFAS) দূষণ অপসারণ সহ বিভিন্ন বিষয়ে গবেষণার রিভিউ পেপার তৈরি করেছে। এরমধ্যে মানসম্পন্ন রিভিউ পেপার উপস্থাপনকারীগণ সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদ বলেন, ” গবেষণাকে পেশা বা টাকা উপার্জনের পথ না ভেবে, সত্য ও সঠিক বিষয়টি অনুসন্ধানের একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। গবেষণা পারে একজন শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে, আমি থিংকল্যাব রিসার্চ সোসাইটির উত্তরোত্তর সফলতা কামনা করি।

আপনার পছন্দ হতে পারে