বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদল নেতার দোয়া মাহফিল

Site Favicon প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১৪:৫৭
A+A-
Reset

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদল নেতা রাজু হাসান রাজন দোয়া ও মাহফিল আয়োজন করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হল মসজিদে এই আয়োজন করা হয়।

দোয়া ও মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নেক হায়াত দানের জন্য দোয়া করা হয়।

জাবি ছাত্রদলের আহবায়ক সদস্য রাজু হাসান রাজন বলেন, সারা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। উনি আমাদের মা, আমাদের মায়ের জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাইবো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক মা।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে। তিনি আরও জানান, তার মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় এবং ঝুঁকি থেকেই যায়। এই সদস্য আরও জানান, বিভিন্ন পরীক্ষা হয়েছে এবং ভালো ও খারাপ, দুই ধরনের রিপোর্টই এসেছে।

আপনার পছন্দ হতে পারে