নিষিদ্ধ ঘোষিত জাবি ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

Site Favicon প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ১৭:৩০
A+A-
Reset

গতবছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৫ই জুলাই রাতে ভিসির বাসভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিল রাজধানীর ফার্মগেইট এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। সরোয়ার শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপ কৃষি বিষয়ক সম্পাদক।

তেজগাঁও থানার কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামী ফেইসবুকে পোস্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেন এবং নিজেও বিভিন্ন মিছিল মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।”

তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান জানতে পারি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে তাকে আদালতে চালান করা হয়েছে। “

আপনার পছন্দ হতে পারে