ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা

Site Favicon প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:০৬
A+A-
Reset

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগামীকাল মঙ্গলবার আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রার্থী একদল শিক্ষার্থী।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেন। তারা জানান, আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কে কর্মসূচি পালন করবেন।

বিবৃতিতে তারা বলেন, পিএসসি কর্তৃক ৪৭ বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সাথে জুলুম এর প্রতিবাদে, পরীক্ষার জন্য যৌক্তিক সময় ও সামগ্রিক পিএসসির কার্যক্রমে সংস্কার এর দাবিতে গত এক মাসের স্বারকলিপি প্রেরণ, পিএসসির সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি,  পিএসসির চেয়ারম্যান এর নির্দেশে আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, হেনস্থার প্রতিবাদে গত ৩ দিন ধরে আমাদের ৪জন পরীক্ষার্থীর অনশন চলমান। পিএসসি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলির কাছে সব জায়গায় আমরা গিয়েছি।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে আমরা দেখেছি গত তিনদিন দেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন আমাদের সাথে একাত্বতা পোষণ করে। পিএসসি কে  যৌক্তিক দাবি বিবেচনা করার জন্য অনুরোধ করে। যৌক্তিক দাবির পক্ষে সবার সমর্থন থাকা সত্ত্বেও পিএসসির নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে জনসমর্থন এর বিপরীতে অবস্থান নিচ্ছে তা আমাদের জানা নেই। ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত পিএসসি প্রত্যেকটি সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ এবং ছাত্রদের স্বার্থ বিরোধী।

আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে রাষ্ট্রের সকল জনগনের ভোগান্তি কে মাথায় রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শান্তিপূর্ণ এবং সাধারণ জনগনের ভোগান্তি এড়িয়ে আমাদের দাবি পূরনের জন্যে। কিন্তু পিএসসি আমাদের বাধ্য করেছে হার্ডলাইনে যাওয়ার জন্যে। সারাদেশের সাথে সমন্বয় রেখে আগামীকাল সকাল ১১ টায় আমরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। আমরা সাধারণ জনগনের ভোগান্তির জন্যে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রতি পিএসসির জুলুমের বিরুদ্ধে আপনাদের সমর্থন আশা করছি।

আপনার পছন্দ হতে পারে