পটুয়াখালীর দুমকীতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গাভিন গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠছে জামায়াত নেতার বিরুদ্ধে।
বারেক মজুমদার আরও বলেন, তাঁর ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না তিনি জানেন না। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছেন।
এদিকে জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার ছেলের কাছে টাকা পাই তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।