ভূমিকম্পে জাবিতে ফাটল ধরেছে যেসব হলে

Site Favicon প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১৩:৩৬ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৪:২৯
A+A-
Reset

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ তাজউদ্দীন আহমদ হলসহ কয়েকটি ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৯ম তলায় ফ্লোর ফেটে গেছে। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৬ তলার বি-ব্লকের ওয়াশরুমে এবং ৭ তলার ফ্লোরে ফাটল দেখা গেছে এবং নবনির্মিত ফলিজতুন্নেসা হলেও ফাটল দেখা দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্রহলে ভবনের সংযোগ স্থলে বড় ফাকা হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ভূমিকম্পে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন করে কোনো ফাটল ধরেছে কি না সেসব বিষয়ে পদক্ষেপ নিতে ইঞ্জিনিয়ারিং অফিসকে অনুরোধ করেছি।

আপনার পছন্দ হতে পারে