তারেক রহমানের জন্মদিনে কুবি ছাত্রদল নেতার উপহার

Site Favicon প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২১:৫১
A+A-
Reset

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত। জন্মদিন উপলক্ষ্যে তিনি জায়নামাজ, তসবি ও টুপি উপহার দিয়েছেন।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ উপহার প্রদান করেন ছাত্রদল নেতা মোতাছিম বিল্লাহ।

জানা যায়, মুসল্লিদের জন্য ১৫ টি জায়নামাজ, ১২ টি টুপি ও ১২ টি তসবি মসজিদের মুয়াজ্জিন মাওলানা শওকত আলীর কাছে হস্তান্তর করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা জিসান খান, মেহেদী হাসান ফারহান ও নাঈম হোসেন।

এ বিষয়ে মোতাছিম বিল্লাহ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন আজ। স্বৈরাচারী শাসনামলে দীর্ঘ নির্বাসিত জীবনে উনার মমতাময়ী মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন। দীর্ঘ ১৭টি বছর উনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছেন। আগামীর সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এই ছোট্ট উদ্যোগটি নিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির একজন সদস্য।

আপনার পছন্দ হতে পারে