গণ বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২০:৪০
A+A-
Reset

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৮ম হতে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে বিভাগটির আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মাহবুবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’র ডিজিএএম ও হেড অব কিউসি আব্দুল্লাহ হেল কাফি। মুখ্য আলোচক ছিলেন এনআইবি’র মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু হাশেম। প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ ফজলুল করিম। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. ফুয়াদ হোসেন।

নবীন ও বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘ভবিষ্যতে কনসালটেন্ট হিসেবে কাজ করার সময় ভেজাল ঔষধ নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শুধু ডিগ্রি অর্জন নয়; সঠিকভাবে পড়াশোনা করে বাস্তব দক্ষতা অর্জন করা আবশ্যক।’

অনুষ্ঠানের মূখ্য আলোচক ড. আবু হাশেম বলেন, ‘প্রযুক্তির উন্নতির কারণে রিসার্চ পেপারে কাজ করা এখন অনেক সহজ হয়ে গেছে। একসময় বায়োকেমিস্ট্রি সম্পর্কিত কোনো শব্দ খুঁজতে ডিকশনারিতে ঘাঁটাঘাঁটি করতে হতো—যা ছিল বেশ কষ্টসাধ্য। কিন্তু এখন প্রযুক্তিগত অগ্রগতির ফলে মাত্র এক ক্লিকেই অসংখ্য তথ্য সহজে পাওয়া যায়। এমন কিছু সেক্টর আছে যেখানে বায়োকেমিস্ট ছাড়া অন্য কারো কাজ করার সুযোগ নেই। তাই এসব সেক্টরে অবদান রাখতে চাইলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ড. মাহবুবা খাতুন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বলেন, ‘আজকের এই আয়োজন একদিকে আনন্দের অন্যদিকে বেদনার। আজকের দিনটি সকলের জন্য স্মৃতিবহুল হয়ে থাকুক।”

দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান, বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দ হতে পারে