হাসিনার মৃত্যুদণ্ডের আদেশে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উল্লাস

Site Favicon প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৩৯
A+A-
Reset

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের আদেশে উল্লাস এবং মিষ্টি বিতরণ করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন সংলগ্ন ‘শুভর ক্যান্টিন’ নামের ফুড কার্টে খিচুড়ির সাথে ফ্রী মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

ফুড কার্টের মালিক ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মোজাম্মেল হাওলাদার শুভ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আমরা সবাই খুশি হয়েছি। এই খুশিতে আমার ফুড কার্ট থেকে খিচুড়ি কিনলে মিষ্টি ফ্রী দিচ্ছি। হাসিনার মৃত্যুদন্ডের রায় কার্যকর হলে মিষ্টির সাথে খিচুড়িও ফ্রীতে দিবো।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ে উত্তেজনা ও উল্লাস দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। শুভর ক্যান্টিনে স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ আনন্দ উল্লাসে অংশ নিয়ে ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী হাবিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর অসংখ্য গুম, খুন, হত্যা, নিপিড়ন এবং সর্বশেষ ২৪ এর আন্দোলনে ছাত্রজনতাকে হত্যার নেপথ্যে ছিলেন খুনী হাসিনা। এই অপরাধে মৃত্যুদন্ডের রায় হয়েছে হাসিনার বিরুদ্ধে। ঐতিহাসিক এ রায়ে দীর্ঘদিনের অন্যায়ের অবসান ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ে দেশের আপামর ছাত্রজনতা, আহত ও নিহতের পরিবার সকলেই খুবই আনন্দিত ও উল্লাসিত। আমি নিজেও এই রায়ে আনন্দিত। তবে এই আনন্দ তখনই পূর্ণতা লাভ করবে, যখন ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হবে।’

আপনার পছন্দ হতে পারে