হাসিনার রায় প্রত্যাখ্যানের বিবৃতিতে জাবি শিক্ষকদের মধ্যে যাদের নাম রয়েছে

Site Favicon প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৭ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৫
A+A-
Reset

জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করে ১০০১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিবৃতি দেওয়ার খবর ছড়িয়েছে। ওই সব সংবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কয়েকজন আওয়ামীপন্থী ও জুলাই আন্দোলনে হামলায় মদদ দেওয়ায় অভিযুক্ত শিক্ষকের নাম রয়েছে।

আজ সোমবার অনলাইন নিউজ পোর্টাল বাহান্ননিউজ ডট কম এবং বিডিটুডে নামক পোর্টালে সংবাদটি প্রচার হয়েছে। ওই সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে জাবি শিক্ষকদের মধ্যে কয়েকজনের নাম রয়েছে। তবে এই বিবৃতির বিষয়ে অনেকে জানেন না বলে নিশ্চিত করেছেন কয়েকজন শিক্ষক।

এক ফেসবুক পোস্টে বিবৃতিতে নাম থাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী লেখেন, সম্প্রতি ফেসবুকে প্রকাশিত ১ হাজার অধ্যাপকের একটি বিবৃতিতে আমাদের দৃষ্টি গোচর হয়েছে, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে আমার কোনো অনুমতি বা সম্মতি ছাড়াই এই বিবৃতিতে আমাদের নাম ব্যবহার করা হয়েছে। বিবৃতিটির বিষয়ে অবহিতও করা হয়নি। তাই উক্ত বিবৃতিতে আমাদের নাম অন্তর্ভুক্তকরণ সম্পূর্ণ অননুমোদিত।’ ওই পোস্টে তিনি আলী আকবর, মোহা মুজিবুর রহমান, খালিদ কুদ্দুস, মো শামীম কায়সার, রিসালা তাসিন খানের নামও উল্লেখ করেছেন।

শেখ হাসিনার পক্ষ নিয়ে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষকদের নাম রয়েছে তারা হলেন, অধ্যাপক  এ. মামুন, অধ্যাপক আলী আকবর, অধ্যাপক ইসরাফিল আহমেদ, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক ইসমত আরা, অধ্যাপক শফিকুর রহমান, অধ্যাপক শামীম কায়সার, অধ্যাপক মাহতাব আহমেদ, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক সাব্বির আলম, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক শওকত হোসেন, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক সায়েদুর রহমান।

অধ্যাপক প্রিথিলা নাজনীন, অধ্যাপক রাশেদা ইয়াসমিন শিল্পি, অধ্যাপক রিসালা তাসিন, অধ্যাপক সুকল্যাণ কুমার, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক মোস্তফা ফিরোজ, অধ্যাপক শরীফ হোসেন, অধ্যাপক খালিদ কুদ্দস, অধ্যাপক জেবুন্নেসা, অধ্যাপক তাজউদ্দীন শিকদার, অধ্যাপক শিকদার জুলকারনাইন, অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান, অধ্যাপক সুলতানা আক্তার, অধ্যাপক হাফিজুর রহমান।

সহযোগী অধ্যাপক মোরশেদা বেগম, সহযোগী অধ্যাপক ফজলুল হালিম রানা, সহযোগী অধ্যাপক হোসনে আরা, সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন, সহযোগী অধ্যাপক মনির শিকদার, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, সহযোগী অধ্যাপক ফিরোজ উল আলম, সহযোগী অধ্যাপক সুপ্রভাত, খায়ের মাহমুদ, সহযোগী অধ্যাপক আশরাফুল হাবিব, সহযোগী অধ্যাপক মহিবুর রউফ, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, সহযোগী অধ্যাপক আশরাফুল হাবিব, সহযোগী অধ্যাপক মহিবুর রউফ, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, ড. তাপস কুমার ভৌমিক প্রমুখ।

আপনার পছন্দ হতে পারে