অবশেষে জাবির ক্যাফেটেরিয়াতে পাওয়া যাবে বিকেলের নাস্তা, খোলা থাকবে সন্ধ্যা পর্যন্ত

Site Favicon প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে। আগামী ১৯ নভেম্বর (বুধবার) থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একই সঙ্গে প্রায় ৭ বছর পর আবার চালু হচ্ছে বিকেলের নাস্তা পরিবেশন।

আজ রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে জনবল সংকটের কারণে ক্যাফেটেরিয়া প্রতিদিন দুপুর ৩টার পর বন্ধ রাখা হতো। এতে অনেক শিক্ষার্থী বিকেলবেলা খাবারের সুবিধা থেকে বঞ্চিত হতেন। সকালে নাশতা ও দুপুরের খাবার নিয়মিত মিললেও বিকেলের নাস্তা দীর্ঘদিন বন্ধ ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ক্যাফেটেরিয়ার সময়সীমা বাড়ানো এবং বিকেলের নাস্তা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের আশা, নতুন সময়সূচি কার্যকর হলে শিক্ষার্থীরা সুলভ মূল্যে নিয়মিত খাবারের সুবিধা পাবেন।

প্রশাসনের আরও জানায়, ক্যাফেটেরিয়ার পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত এবং খাবারের মান নিশ্চিত করার বিষয়ে নিয়মিত তদারকি জোরদার করা হবে।

আপনার পছন্দ হতে পারে