সিনেট সদস্য হিসেবে জাকসু থেকে নির্বাচিত পাঁচজন ছাত্র প্রতিনিধি হতে যাচ্ছেন যারা

Site Favicon প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৫:২২ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৭:০৪
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে পাঁচজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত হতে যাচ্ছে।

আজ রবিবার বিকেলে জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় পাঁচজন সদস্য চূড়ান্ত হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। তবে কারা হবেন এই প্রতিনিধি সেটা এখনো চূড়ান্ত হয়নি।

জাকসুর সদস্যদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার জাকসুর সাধারণ সভা ছিল। ওই সভায় আজকের মিটিংয়ে কি কি এজেন্ডা থাকবে সেসব নিয়ে আলোচনা হয়। সিনেটের জন্য প্রাথমিকভাবে পাঁচজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।

সূত্র জানায়, ওই পাঁচজনের মধ্যে সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ, জিএস মাজহারুল ইসলাম, এজিএস৷ (পুরুষ) ফেরদৌস আল হোসাইন, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকী মেঘলা ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়াত মীরের নাম প্রস্তাব করা হয়।

তবে এজিএস (নারী) মেঘলাকে সিনেটের জন্য মনোনীত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন সদস্য। এছাড়া ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদও সিনেট সদস্য হওয়ার জন্য জোর আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

আপনার পছন্দ হতে পারে