পরিসমাপ্তি হচ্ছে জীবনের পূর্ণতা: জাবি উপাচার্য

Site Favicon প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৪:০৪
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে শিক্ষকদের জন্য ‘Post Retirement Financial Issues for Teachers’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে এগারোটায় আইকিউএসি’র কনফারেন্স কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বক্তব্যে বলেন, পরিসমাপ্তি হচ্ছে জীবনের পূর্ণতা, পরিসমাপ্তি-পরিতৃপ্তির-ই কাম্য। জীবনের শেষ আছে, আশারও শেষ আছে। এই বাস্তব উপলব্ধিকে সহজে গ্রহণ করতে হবে। একজন কর্মজীবীর কর্মজীবন শেষ হওয়ার প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তিনি আশা করেন, আজকের কর্মশালা কর্মজীবনের প্রস্তুতি গ্রহণে বিশেষ সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. মোসানুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

আপনার পছন্দ হতে পারে