জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গাছের মগডালে উঠেছিলো এক শিক্ষার্থীর পালিত বিড়াল। পরে বিড়ালটি ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ফায়ার সার্ভিসের রেসকিউ টিমের সদস্যরা বিড়ালটি উদ্ধার করতে সক্ষম হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১৫ নম্বর ছাত্রী হলের (সাবেক বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল) পেছনে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একটি গাছের মগডালে উঠে যায় বিড়ালটি। পরে গাছের মগডাল থেকে নামতে পারছিলো না।

উদ্ধারকৃত বিড়াল।
শিক্ষার্থীরা জানান, বিষয়টি ১৫ নং ছাত্রী হল সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে ফায়ার সার্ভিস টিমকে অবগত করা হয়। পরে ফায়ার সার্ভিস থেকে রেস্কিউ টিম এসে বিড়ালটিকে সুস্থতার সাথে উদ্ধার করতে সক্ষম হয়।