নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ছাত্র ইউনিয়নের নিন্দা

Site Favicon প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১৩:০৫ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৩:০৭
A+A-
Reset

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ছাত্র ইউনিয়নের নিন্দা
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড এবং ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। এই কর্মসূচিকে জনদুর্ভোগ সৃষ্টি ও মুক্তিকামী শক্তিকে ব্যস্ত রাখার একটি নোংরা রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছে সংগঠনটি।

আজ ​বৃহস্পতিবার দুপুরে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের (অদ্রি-অর্ক) দপ্তর সম্পাদক মো: রেদওয়ান সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​যৌথ বিবৃতিতে সংগঠনটির জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর এবং সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচীও আমরা দেখেছি। এই সমস্ত অপতৎপরতার উদ্দেশ্য হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের স্পিরিটকে ব্যর্থ প্রমাণ করা এবং আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শোষণের দায় এড়িয়ে গিয়ে রাজনীতির মাঠে ফিরে আসার চেষ্টা করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, “ঢাকা লকডাউন’ নামের এই কর্মসূচি কেবলমাত্র জনদুর্ভোগ সৃষ্টি ও মুক্তিকামী শক্তিকে ব্যস্ত রাখার একটি নোংরা রাজনৈতিক কৌশল। গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে, আন্তর্জাতিক মহলে সহানুভূতি আদায় করতে এবং পতিত ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় আলোচনায় আনার জন্যই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সহস্র শহীদের রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা কোনো ফ্যাসিস্ট চক্রনন্তে থামানো যাবে না। ফ্যাসিবাদী শক্তি বা তাদের দোসররা যদি পুনরায় রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। আমরা হুশিয়ারি উচ্চারণ করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাটিতে কিংবা বাংলাদেশের কোনো প্রান্তে ফ্যাসিস্ট রাজনীতির পুনরুত্থান ঘটতে দেওয়া হবে না।

আপনার পছন্দ হতে পারে