বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এর দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট অশোক সাওয়ান্ত মারা গেছেন। অশোক সাওয়ান্ত–এর মৃত্যুতে শোকাহত তিনি। রোববার প্রয়াত হয়েছেন এই অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। প্রায় ২৭ বছর ধরে অভিষেকের সঙ্গে কাজ করেছেন তিনি। এত বছরের এই সঙ্গীকে হারিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্টে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা।
অভিষেক লিখেছেন, “অশোক দাদা আমার সঙ্গে ছিলেন একেবারে প্রথম দিন থেকে। গত ২৭ বছর ধরে তিনিই আমার মেকআপ করতেন। তিনি শুধু আমার টিমের সদস্য ছিলেন না, পরিবারেরই একজন ছিলেন।”
পোস্টের সঙ্গে অভিষেক শেয়ার করেছেন অশোক সাওয়ান্তের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি। প্রিয় সহযোগীকে স্মরণ করে তিনি জানিয়েছেন, জীবনের অনেক সুখ–দুঃখ, সাফল্য–ব্যর্থতার সাক্ষী ছিলেন অশোক দাদা। তাঁর এই চলে যাওয়া অভিষেকের কাছে এক গভীর ব্যক্তিগত ক্ষত।