জাকসুর নেতৃবৃন্দের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার কাছ থেকে অর্থ নিয়ে ‘লালন সন্ধ্যা’ করার অভিযোগ

Site Favicon প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:৩৯ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৩
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার অর্থায়নে ‘লালন সন্ধ্যা’ নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ উঠেছে জাকসুর নেতৃবৃন্দের বিরুদ্ধে।

গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন জাকসু। অনুষ্ঠানটির সার্বিক বিষয়ে দায়িত্বে ছিলেন জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ।

জিসান আহমেদ।

জাকসুর নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, জাকসুর আয়োজনে মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেন সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ। তারপর ওই অনুষ্ঠান করার জন্য তারা ফান্ডিং সংগ্রহ করেন। ওই অনুষ্ঠানে যারা অর্থায়ন করেন তাদের মধ্যে একটি বড় অংশ অর্থায়ন করেন লিজেন্ড কেয়ার ভর্তি কোচিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিক খন্দকার মামুন রেজা। তিনি শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালন সন্ধ্যা করার জন্য প্রথমে যে ব্যানার তৈরি করা হয়েছিল ওই ব্যানারে লিজেন্ড কেয়ার ভর্তি কোচিংয়ের নাম ছিল। তবে জাকসুর কয়েকজন নেতৃবৃন্দের আপত্তির মুখে লিজেন্ড কেয়ারের নাম মুছে ফেলে শুধু ব্যানারে অনুষ্ঠান করা হয়েছিল। ব্যানারে নাম না থাকলেও লিজেন্ড কেয়ার থেকে নেওয়া ৭০ হাজার টাকা ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে।

ছাত্রলীগের প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়ার জেরে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সমাজসেবা সম্পাদক আহসান লাবীব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

তবে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ইনসাইট ঢাকাকে বলেন, তিনি ব্যক্তিগত কারণে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন না।

এসব অভিযোগের বিষয়ে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ বলেন, আমাদের তো জাকসুর কোনো নিজস্ব তহবিল ছিলনা। সেজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ফান্ডিং নেওয়ার চেষ্টা করেছি। ফান্ডিং নেওয়ার সময় আমরা তো জানি না, প্রতিষ্ঠানের প্রধান কোন দলের বা কোন পন্থী। জানতে পারলে আমরা সেগুলো পরিহার করার চেষ্টা করতাম। যেহেতু আমরা প্রোগ্রামে স্পনসরশীপ হিসেবে কারো নাম ব্যবহার করা হয়নি। জাকসুর ব্যানারেই করা হয়েছে তাই ব্যাপারটা অপ্রাসঙ্গিক।

আপনার পছন্দ হতে পারে