জাবিতে এক হলের ভিপির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বহিরাগত নারীর ভ্রুণ হত্যার অভিযোগ

Site Favicon প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫ ১৭:৫১
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল সংসদের ভিপির বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে বহিরাগত এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও ভ্রুণ হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের ছাত্র মো. মেহেদী হাসান।

গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। তিনি প্রক্টর রাশেদুল আলম বরাবর সুষ্ঠু তদন্ত করে মেহেদীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। অভিযুক্ত মেহেদী হাসানের বিরুদ্ধে ঢাকার একটি থানায় ধর্ষণের মামলাও করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগপত্র ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফেসবুকের মধ্যমে তার সঙ্গে পরিচয় হয় মেহেদী হাসানের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকার শারীরিক সম্পর্ক স্থাপন করে মেহেদী হাসান এবং ২ বার ভ্রূণ হত্যা করতে বাধ্য করেন বলে উল্লেখ করেন অভিযোগপত্রে।
তিনি বলেন, মেহেদীর ফাইনাল পরীক্ষা শেষ হলে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সে বিয়ে করতে অস্বীকার জানায় এবং সবরকম যোগাযোগ বন্ধ করে দেয়। যে বাসায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে সেই বাসায় মেহেদী হাসানের প্রবেশের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে শহীদ রফিক-জব্বার হলের ভিপি মেহেদী হাসানের মোবাইলে গত শুক্রবার ও আজ শনিবার কয়েকদফায় কল ও ম্যাসেজ দিলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদুল আলম বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি ক্যাম্পাসের বাইরের। আমরা সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

আপনার পছন্দ হতে পারে