জাবিতে রাজা-রানি নির্বাচনের তারিখ ঘোষণা, রাজা-রানি পদে লড়বেন যারা

Site Favicon প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ১৮:১১ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৮:১৯
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৫তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসব ঘিরে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর। এ উপলক্ষে পদপ্রার্থীদের উদ্যোগে নানা সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে রাজা পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন — নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী  ইমরান হোসাইন আবির। অন্যদিকে রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা) ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মুনিয়া।

আগামী ৭ নভেম্বর চারজন রাজা-রানী পদপ্রার্থীর যৌথ উদ্যোগে র‍্যাগ জোন, ট্রান্সপোর্ট এলাকায় আয়োজন করা হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে —১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে আবির ও মেলিসার যৌথ প্রচারণা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আকাশ সরকার ও মুনিয়ার প্রচারণা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে এখন নির্বাচনী উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন। রাজা-রানী নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আপনার পছন্দ হতে পারে