জাবিতে নটরডেমের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নটর ডেমিয়ান এসোসিয়েশনের আত্মপ্রকাশ

Site Favicon প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ১৭:০০
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নটর ডেমিয়েন এসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামক প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান তাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আন্তজার্তিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব।

আজ বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত কুমার রায়ের অনুমোদনে প্লাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শান্ত কর্মকর, দপ্তর সম্পাদক জিমাত মনির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্কাস আলী, শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক পারভেজ ও মেহেদি হাসান , খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তালেব শুভ।

সংশ্লিষ্টরা জানান,  নটর ডেমিয়ান এসোসিয়েশন অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং সামাজিক সংগঠন। সংগঠনের সকল সদস্যবৃন্দের মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করা, সংগঠনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমে উৎসাহিত করা, সংগঠনের বর্তমান শিক্ষার্থীদের সর্বাত্মক সাহায্য সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা, নটরডেম কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদর্শে বলিয়ান হয়ে সমাজ তথা দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান তাজ বলেন, নটর ডেমিয়ান এসোসিয়েশন অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক সংগঠন। নটরডেম কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদর্শে অনুপ্রাণিত এই সংগঠন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে। সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে উৎসাহিত করার পাশাপাশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পরিচালনা করবে। এছাড়া প্রাক্তন সদস্যদের সম্পৃক্ত করে অ্যালামনাই এসোসিয়েশন গঠন, রক্তদান, ত্রাণ ও সমাজসেবামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। আমরা প্রত্যাশা করি, নটর ডেমিয়ান এসোসিয়েশন ঐক্য, ভালোবাসা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার পছন্দ হতে পারে