সিলেটে অটোরিকশা চালকদের আন্দোলন থেকে গণগ্রেপ্তারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

Site Favicon প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৫
A+A-
Reset

সিলেটে অটোরিকশা চালকদের আন্দোলন থেকে শ্রমিক ও ছাত্রনেতাদের গণ গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ ও তাদের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ বুধবার দুপুরে ছাত্র ইউনিয়ন জাবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের কার্যকরী সদস্য আদৃতা রায় বলেন, গত কয়েকদিন ধরে সিলেট শহরে যে অটোরিকশা রয়েছে সেই অটো রিকশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কোনো আগাম কোনো সচেতনতা বা কোনো ধরনের সাবধানতা ছাড়া। আপনার রিকশা যদি আপনার একমাত্র সম্বল হয় সেটা যদি বন্ধ করে দেয় আপনি তো গরিব লোক আপনি তো আরেকটা দোকান দিতে পারবেন না আপনি তো এত সহজে অন্য কোনো কাজে ঢুকতে পারবেন না। ফলে আপনার কোন দিকে আগাইতে হবে? আপনার আগাইতে হবে ছিনতাই, সন্ত্রাসের দিকে।

তো এমন একটা অবস্থায় রিকশাওয়ালাদেরকে ঠেলে দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়ায় সেখানকার যারা রিকশা চালকরা যারা শ্রমিকদের সংগঠনের শ্রমিক নেতারা তারা শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছিলো তাদের এগারো দফা ন্যায্য দাবি নিয়ে। যে সরকার খুব জুলাইয়ের বুলি বলে যে জুলাই আদতে এই শ্রমিকের রক্তের উপর দিয়েই দাঁড়ায় আছে এই রিক্সা চালকরা লাশ বহন করে নিয়ে গেছে বলে আজকে ড. ইউনুস পদস্থ তার পদে। তার সরকার নির্বিচারে শ্রমিকদের ওপর হামলা চালাইলেন এবং ৪১ জন শ্রমিক এবং ছাত্র নেতাদের গ্রেপ্তার করলেন।

আপনার পছন্দ হতে পারে