ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:০২ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:৩০
A+A-
Reset

নোবেল বিজয়ী ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর এ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

তিনি জানান, দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী-১ ও বগুড়া-৭ আসন থেকেও লড়বেন তিনি।

 

আপনার পছন্দ হতে পারে