জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটি ইনস্টিটিউটে মাস্টার্সে ভর্তির সুযোগ

Site Favicon প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ০৫:১৪ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১১:৫৯
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)–তে পেশাদার মাস্টার্স প্রোগ্রামে (মাস্টার্স অব সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি) ফল ২০২৫ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর।

আইআইটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত শিল্পক্ষেত্রে কর্মরত পেশাজীবী ও পিজিডিআইটি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ প্রোগ্রামটি বিশেষভাবে সাজানো হয়েছে। ক্লাস নেওয়া হবে শুক্রবার বা শনিবার, যাতে চাকরিজীবীরা সহজে অংশ নিতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি, প্রয়োজনভিত্তিক ছাড় (Need-based waiver), সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ এবং যাতায়াত সুবিধা পাবেন। পাশাপাশি আধুনিক শ্রেণিকক্ষ ও ল্যাব সুবিধাও থাকবে।
আবেদন করা যাবে অনলাইনে https://pmit.iitju.edu.bd ঠিকানায়। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ইমেইলে pmit@juniv.edu বা ফোনে ০১৩১৯-১৯৫৭৬৬ নম্বরে।

আপনার পছন্দ হতে পারে