সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদন করবেন যেভাবে

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৩৬
A+A-
Reset

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পেশাদার সাংবাদিকদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। “জন এস নাইট জার্নালিজম ফেলোশিপ” নামক এই প্রোগ্রামে নির্বাচিত সাংবাদিকরা ৯ মাসব্যাপী ফেলোশিপে অংশগ্রহণ করবেন। 

বিশ্বের যেকোনো দেশের সাংবাদিক এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৫।

প্রোগ্রামটি সাংবাদিকতার উদ্ভাবন, নতুন উদ্যোগ, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও বিশ্বব্যাপী সাংবাদিক কমিউনিটির সঙ্গে সম্পর্ক বাড়ানোর সুযোগ প্রদান করবে। এই ফেলোশিপ প্রোগ্রামটি ২০২৬-২৭ সেশনের জন্য অনুষ্ঠিত হবে, যা আগামী বছরের সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত চলবে।

সাংবাদিকদের জন্য আকর্ষণীয় সুযোগ হিসেবে, নির্বাচিত ফেলোরা ১ লাখ  ৩০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা) প্রাপ্য হবেন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আপনার পছন্দ হতে পারে