চাকরি স্থায়ীকরণের দাবিতে ববি’র ৫৮ অস্থায়ী কর্মচারীর কর্মবিরতি

Site Favicon প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:৫৮
A+A-
Reset

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৫৮ জন অস্থায়ী কর্মচারী। খুব কম বেতনে বছরের পর বছর ধরে কর্মরত এই কর্মচারীরা।

বুধবার (অক্টোবর) সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কম উপার্জনে মানবেতর জীবনযাপন করায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গ্রেড ১১ থেকে ২০ এর অস্থায়ী কর্মচারীরা জানান, তারা ৫ থেকে ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে কর্মরত আছেন। যোগদানের পর থেকেই প্রশাসন তাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে আসছে। সর্বশেষ ২০১৯ এবং ২০২২ সালে স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে তা আর বাস্তবায়ন হয়নি।চলতি বছরের ২০ অক্টোবর অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার একটি উদ্যোগের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তি পত্র না পাওয়ার অজুহাতে সেটিও ভেস্তে যায়।আন্দোলনকারীদের দাবি, ইউজিসি চার বছর আগেই এসব পদে নিয়োগের অনুমতি দিয়েছিল।কম উপার্জন নিয়ে মানবেতর জীবনযাপন করা ৫৮ জন অস্থায়ী কর্মচারী বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। বাধ্য হয়ে তারা এই লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

এবিষয়ে আন্দোলনকারী পূজা ধাম বলেন, আমরা একেক জন দীর্ঘ দশ, এগারে ধরে সামান্য বেতনে চাকরি করছি। প্রশাসন থেকে আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু তারা সেটা রাখতে পারিনি। বাধ্য হয়ে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি।

আন্দোলনকারী কর্মচারী রাসেল আহমেদ ও ইজাজ দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন।”

আপনার পছন্দ হতে পারে