এনাম মেডিকেল কলেজ ছাত্রদল শাখার স্বাস্থ্যসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১৩:১১
A+A-
Reset

এনাম মেডিকেল কলেজ ছাত্রদল শাখার আয়োজনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কাচাঁ বাজারে স্বাস্থ্যসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সাভার থানা স্ট্যান্ড ও থাকা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. সাইমুন ইসলাম হৃদয় ভবিষ্যতেও দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান দেশের স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

তিনি আরও বলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুস বিজয় অর্জন করবে এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য এনাম মেডিকেল কলেজ ছাত্রদল শাখা বিগত ১ মাস ধরে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার পছন্দ হতে পারে