বাংলাবান্ধা থেকে টেকনাফ—সবুজ স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন এক তরুণ। প্রকৃতির প্রতি ভালোবাসা আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে ‘প্রাকৃতিক জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন’ এই বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে হাঁটছেন রিহাব হোসেন, গ্রীন ভয়েস – হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।
রিহাবের এই অনন্য যাত্রা শুরু হয় ১৬ অক্টোবর, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে। ইতোমধ্যে তিনি পঞ্চগড় ও ঠাকুরগাঁও পার হয়ে যাত্রার পঞ্চম দিনে পৌঁছেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলে (এক্সটেনশন) অবস্থান করেন।
হাবিপ্রবির তরুন শিক্ষার্থী সুজন রানা (ম্যানেজমেন্ট– ১৮) বলেন,
রিহাব এর থেকে যখন শুনি আসলে এরকম সিধান্ত নেওয়ার কারন কি, সে বললো যে আসলে ডিপ্রেশন থেকে এরকম সিধান্ত নেয় সে,অথচ দুশ্চিন্তায় থাকলে আমরা সাধারণ ভাবে কত কিছু ভাবি, বিভ্রান্তিমুলক সিধান্ত নিয়ে থাকি, এমন কি সুইসাইড পর্যন্ত চলে যায় অনেকে।
কিন্তু রিহাব সম্পুর্ন আলাদা, তার চিন্তাধারা কে সাধুবাদ জানাই, এবং তার এই চিন্তা ধারা সে সবার জন্য অনুপেরনা থাকবে এই কামনা করি। এবং তার যাত্রা আরো সুন্দর হোক এবং সে তার গন্তব্যে স্পর্শ করুক এই কামনা।
রিহাব বলেন, এই যাত্রা শুধুই হাঁটা নয়, এটা প্রকৃতির প্রতি ভালোবাসার নিঃশব্দ শপথ। আমি চাই মানুষ প্রকৃতিকে বাঁচাক, তাহলেই আমরাও বাঁচব।”
তেঁতুলিয়ার কুয়াশা, ভোজোনপুরের নদীপাড়, বোদার মানুষের সহমর্মিতা—সব পেছনে ফেলে এখন রিহাব হোসেন দিনাজপুরে। তার পদযাত্রা শুধু পরিবেশ সচেতনতার প্রতীক নয়, বরং তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠছে।
সবুজ বার্তা নিয়ে এগিয়ে চলা এই তরুণের গন্তব্য টেকনাফ—বাংলাদেশের শেষ প্রান্ত। রিহাব বিশ্বাস করেন, তার এই পদযাত্রা মানুষকে আরও একবার ভাবাবে প্রকৃতি, পরিবেশ ও দায়িত্ব নিয়ে।