জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘাস কাটার সময় মেশিনের ব্লেড ভেঙে মাথায় ঢুকে গেছে এক দোকান কর্মচারীর। ওই দোকান কর্মচারী এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
২৫ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্ট চলছে কেন্দ্রীয় খেলার মাঠে। বিকেলে ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কাটছিলেন এক কর্মচারী। তবে ঘাস কাটা অবস্থায় মেশিনের ব্লেড ভেঙে দূরে থাকা কাকঁড়া ফ্রাইয়ের স্টলে কর্মরত সুমন নামের এক কর্মচারী মাথায় ঢুকে যায় ব্লেড। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যেখানে এক ডজনের বেশি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের স্পন্সর নোভা কোম্পানি।