খুবিতে ড্রয়ইং এন্ড পেইন্টিং স্পেশাল এক্সিবিশন অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৩৬
A+A-
Reset

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা স্কুলের উদ্যোগে শুরু হয়েছে চার দিন ব্যাপি বিশেষ আয়োজন ‘ড্রইং এন্ড পেইন্টিং এক্সিবিশন ২০২৫’।

আজ শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে ৩টি গ্যালারিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে ব্যাচেলর অব ফাইন আর্টস (বিএফএ) থেকে মাস্টার্স অব ফাইন আর্টস (এমএফএ) পর্যন্ত সব শিক্ষার্থীর শিল্পকর্ম একসাথে প্রদর্শিত হয়েছে।

এই প্রদর্শনী কেবল শিল্পকর্মের প্রদর্শন নয়, বরং সৃজনশীলতা, ঐতিহ্য ও উদ্ভাবনের এক মিলনমেলা। প্রতিদিন প্রদর্শিত হয় প্রায় শতাধিক চিত্রকর্ম। যা রঙ, রেখা ও ভাবনার অনন্য প্রকাশে দর্শকদের মন কেড়ে নেয়। নবীন শিল্পীদের এই প্রদর্শনীতে ফুটে উঠেছে তাদের অনুভব, সমাজ ও সময়ের প্রতিচ্ছবি।

চারদিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে ছিল শিল্প, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের শিল্পচর্চা নিয়ে মুক্ত আলোচনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকদের ভাষায় শিল্প, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার এই উৎসবে দর্শকদের উপস্থিতিই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল এভাবে হয়ে উঠেছে এক প্রাণবন্ত শিল্প উৎসবের কেন্দ্র, যেখানে শিল্পের প্রতিটি রঙ, প্রতিটি তুলির টান বলে গেছে সৃষ্টির এক অনন্য গল্প।

আপনার পছন্দ হতে পারে