জামায়াত নেতা গোলাম পরওয়ারের বক্তব্য চরম আপত্তিকর এবং যৌনাত্তক: সারোয়ার তুষার

Site Favicon প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০১:১৮
A+A-
Reset

জামায়াত ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য চরম আপত্তিকর এবং যৌনাত্তক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশপন্থা কী” শিরোনামে আয়োজিত এক পাঠচক্র শেষে সাংবাদিকদের এর প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, আমি তার বক্তব্য নিন্দনীয় ও আপত্তিকর মনে করি। এটা কোনো রাজনৈতিক ভাষা না। তিনি যে ভাষায় কথা বলেছেন তা কোনো রাজনীতিবিদ কেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষের মুখ থেকে পাবলিকলি এ ধরণের ভাষা আসে না। তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা চরম আপত্তিকর ভাষা এবং যৌনাত্তক ভাষা। এর মধ্যে দিয়ে তিনি যা বোঝাতে চেয়েছেন বা বোঝানোর চেষ্টা করেছেন এটাও ভুল এবং অসত্য বক্তব্য।

সারোয়ার তুষার বলেন, জামায়াত ইসলামী যেটা মনে করছে যে গণ-অভ্যুত্থান তাদের ফসল ব্যাপারটা, এমন না।  বরং গণ-অভ্যুত্থান তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে এবং অতীতের ভুলগুলো এবং ভুল রাজনীতি শুধরানোর সুযোগ দিয়েছে। কিন্তু জামায়াতের মাঝে এরকম কিছু উপলব্ধি আছে এরকম আমাদের মনে হয়নি।

আপনার পছন্দ হতে পারে