স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি শাখা কমিটি ঘোষণা

Site Favicon প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৩:৩৯
A+A-
Reset

লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এক বছর মেয়াদী ৬৩ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২০ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় স্বাক্ষরিত সংগঠনের ফেইসবুক পেইজ থেকে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সাকিবুর রহমান সরকার ও রাজনীতি বিভাগ ৫১ ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদি একই বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী৷

লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে উপদেষ্টামন্ডলীয় সদস্য হিসেবে যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শামসুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আমির হোসেন ভূইয়া ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা।

সংগঠনটির সহ সভাপতি এরিনা আক্তার তিলি এবং নবগঠিত জাবি শাখায় দায়িত্বরত কেন্দ্রীয় মনিটরিং দায়িত্বে আছেন ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ আল- আমিন।

নবগঠিত কমিটি গঠনের বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার মনিটরিংয়ের দায়িত্বে থাকা জিয়া উদ্দিন আয়ান বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ ২০২২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সমাজসেবা ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি আশা করি, নবগঠিত নেতৃত্ব সংগঠনের এসব ইতিবাচক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সংগঠনটির নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাই।

লাল সবুজ উন্নয়ন সংঘ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণ এবং আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। আশা করছি, সংগঠনটির শিক্ষার্থীবান্ধব ও সচেতনামূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয় অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে।”

উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ সদস্যদের টিফিনের টাকায় দেশের সিংহভাগ জেলায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লায় ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ সারা দেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও ঈদ উপহার প্রদান, বৃক্ষরোপণ, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতায় কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। সংগঠনটি ২০২২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপনার পছন্দ হতে পারে