জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগ আয়োজনে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকবৃন্দ জানান, “প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ” — এই স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো ব্রেস্ট ক্যান্সার বিষয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা।
তারা আরও জানান, ব্রেস্ট ক্যান্সার একটি নীরবঘাতক হলেও সচেতনতার মাধ্যমেই এর ঝুঁকি কমানো সম্ভব। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা চিকিৎসক ও বিশেষজ্ঞরা উপস্থিত থেকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করেছেন।