যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়াল্ডে র্যাঙ্কিং-২০২৫ প্রকাশিত হয়েছে। বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১–১০০০তম অবস্থানে রয়েছে, যা বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক উৎকর্ষতার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, সামাজিক বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান বিভাগসমূহ বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে; বিশেষ করে কম্পিউটার সায়েন্স বিভাগ ৪০১–৫০০ স্থান পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।”
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ্য আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এবারের টাইম হায়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১-১০০০তম অবস্থানে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়ে যৌথভাবে দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) আর চারটি।