টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ পাঁচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Site Favicon প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:৩৩
A+A-
Reset

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এলসিভিয়ার জার্নালের সাথে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

তালিকা অনুযায়ী বিশ্ব র‍্যাঙ্কিং (৮০১ থেকে ১০০০) এর মধ্যে রয়েছে দেশের পাঁচ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক- এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে রাঙ্কিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। তালিকায় বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান রয়েছে।

এর আগে, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫ প্রকাশ করে। তালিকায় এশিয়ার (৩৫১–৪০০) স্থান পেয়ে জাবি দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।

আপনার পছন্দ হতে পারে