রোটারেক্ট ক্লাবের উদ্যোগে জাবিতে আইইএলটিএস কোর্সে ৭৫% স্কলারশিপ

Site Favicon প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৭:১৩
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস কোর্সে বিশেষ সুযোগ দিচ্ছে রোটারেক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য কোর্স ফিতে থাকছে ৭৫ শতাংশ স্কলারশিপ।

আয়োজকেরা জানান, কোর্সটি পরিচালনা করবেন ব্রিটিশ কাউন্সিল সার্টিফায়েড বিশেষজ্ঞ প্রশিক্ষক, যাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। এখানে চারটি মডিউল—লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এ দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি থাকছে নিয়মিত প্র্যাকটিস ক্লাস, মক টেস্ট এবং ব্যক্তিগত গাইডলাইন।
গত এক বছরে প্রায় ৫০০ শিক্ষার্থী এই কোর্সে অংশ নিয়েছেন। তাঁদের অনেকে ইতোমধ্যেই উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ পেয়েছেন বলে আয়োজকেরা দাবি করেন।

আগামী ১২ অক্টোবর থেকে নতুন ব্যাচ শুরু হবে। কোর্সের ক্লাস নেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে।

অনলাইনে নিবন্ধনের জন্য লিংক: https://forms.gle/xAmLWQXbNazdudUWA

আপনার পছন্দ হতে পারে