পিআর এর নাম নিয়ে জামায়াত দেশে একটা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে

by জেলা প্রতিনিধি
Site Favicon প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৬
A+A-
Reset

পিআর এর নাম নিয়ে জামায়াত দেশে একটা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

আজ মঙ্গলবার নেত্রকোনায় পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। সবাই যেনো নিশ্চিন্তে নিজেদের ধর্ম পালন করতে পারে এ বিষয়ে  আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো নির্দিষ্ট গুষ্টি যেনো এতে ব্যাঘাত ঘটাতে না পারে এ বিষয়ে সবার নজর থাকা উচিত।”
মহাস্নানের মধ্য দিয়ে নেত্রকোনায় প্রতিটি মন্ডপে দুর্গোৎসবের মহাঅষ্টমী শুরু হয়েছে। এরপর অষ্টমী পূজা, সন্ধি পূজা ও মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বরাবরের মতো ভক্তদের অঞ্জলি প্রদানের মাধ্যমে মহা অষ্টমী পূজা শেষ হবে।

পূজারী ও মণ্ডপ কমিটির লোকজনের প্রত্যাশা, এবছর তারা পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশেই দুর্গোৎসব পালন করছে।

এছাড়াও পূজারীরা দেবী দুর্গার কাছে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করছেন বলে জানান।

অশুভ শক্তির বিনাশ ও সকল দুর্গতি নাশ করতেই দেবী দুর্গার আগমন। তাই সকল অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে- এমনটাই প্রার্থনা ভক্তদের।

আপনার পছন্দ হতে পারে