জাতীয় নীতি প্রতিযোগিতার জাবি চ্যাপ্টারে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩ শিক্ষার্থী

Site Favicon প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬
A+A-
Reset

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের দল ত্রয়ী।

গতকাল বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের নবাব সিনেট ভবনে সারাদিনব্যাপি এ পর্ব অনুষ্ঠিত হয়।

“জুলাই-পরবর্তী যুগে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক সম্পর্ক পুনঃসংজ্ঞা” শীর্ষক চূড়ান্ত পর্বে ৪টি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দল ত্রয়ী। উক্ত দলে ছিলেন বিভাগের মাস্টার্সরত ৩ শিক্ষার্থী খুরশিদা খান তৃষা, সুমাইয়া জাহান সামান্তা, শমরিতা বড়ুয়া।

প্রথম রাউন্ডে ৪০টি নীতি উপস্থাপন করা হয়। সেখান থেকে দশটি টিম দ্বিতীয় রাউন্ডে এবং পরবর্তীতে পাঁচটি টিম ফাইনালে ওঠে।

বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে ৪৫ হাজার টাকা, প্রথম রানার্স আপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

আপনার পছন্দ হতে পারে