পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে পিএসটিইউ এন্ট্রোপ্রেনোরশিপ ক্লাবের উদ্যোগে এন্ট্রোপ্রেনোরশিপ সামিট -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপি এই সামিট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবটির সভাপতি আতিক রাহাত রহমান।
সামিটে দেশের প্রথম সারির শিল্প ও কর্পোরেট প্রতিষ্ঠানের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শিক্ষার্থীদের নতুন উদ্যম জুগিয়েছে। প্রধান বক্তাদের মধ্যে ছিলেন এসিআই ফার্টিলাইজার এর এক্সিকিটিভ ডিরেক্টর বশির আহমেদ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের হেড অফ অপারেশন আদনান নাসের ধ্রুব, আরোও উপস্থিত ছিলেন মো. নাঈম ইসলাম, রবিউল ইসলাম, আরোও উপস্থিত ছিলেন পে রোল অফিসার বিকাশ লিমিটেডোর আশাদুন নবী আশক জিএম, কান্ট্রি হেড এডভয় বাংলাদেশের আসাদুজ্জামান রনি, রবি বিডি এপস এর রিজিওনাল অপারেশন লিডের আশিকুল ইসলাম আশিক।
রবি বিডি এপসের রিজিওনাল ম্যানেজার আশিকুল ইসলাম আশিক বলেন ” “ঝুঁকি নিতে শিখুন, কারণ আপনার সবচেয়ে বড় অনুশোচনা হবে—যে সুযোগগুলো আপনি নেননি। বড় স্বপ্ন দেখুন, ছোট করে শুরু করুন, এবং কখনও থেমে যাবেন না। যাত্রাটাই আসল শিক্ষা।”
কান্ট্রি হেড এডভয় বাংলাদেশের আসাদুজ্জামান রনি বলেন “একজন সফল এবং উদ্যোগী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ মেন্টরের যথাযথ দিকনির্দেশনা প্রয়োজন। তাঁর মতে, মেন্টরশিপের মাধ্যমেই একজন নবীন উদ্যোক্তা তার লক্ষ্য অর্জনের পথে সঠিকভাবে চালিত হতে পারেন।”
সামিটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী সরকারি কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পূর্ণ হয়।এ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাটিফিকেট প্রদান করা হয়।