বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪২ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:০০
A+A-
Reset

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৬ জন নারী ও পুরুষ প্রার্থীকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ১৭ সেপ্টেম্বর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৬ জন যোগ্য ও অভিজ্ঞ নারী-পুরুষকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের https://bbal.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ সেপ্টেম্বর  সকাল ১০ টা থেকে এবং শেষ হবে ২১ অক্টোবর  বিকেল ৫ টায়।

বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আপনার পছন্দ হতে পারে