জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০৩টি ক্যাটাগরিতে মোট ০৪টি শূন্য পদে নারী ও পুরুষ প্রার্থীদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ১৭ সেপ্টেম্বর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ০৪ জন যোগ্য ও অভিজ্ঞ নারী-পুরুষকে স্থায়ীভাবে ০৩টি পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের https://nape.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকালে শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় এবং শেষ হবে ২০ অক্টোবর বিকেল ৫ টায়।
বিস্তারিত তথ্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।
