জানা যায়, গত মে মাসে সংস্কারের জন্য বন্ধ ঘোষণা করা হলেও এখনো কাজ শেষ হয়নি। দীর্ঘদিন মাঠ বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে খেলাধুলা করতে পারছেন না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে বাইরে গিয়ে খেলাধুলায় অংশ নিচ্ছেন। গত ১২ সেপ্টেম্বর বিটাক এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিরাগতদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।