ইবির অ্যারাবিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৪
A+A-
Reset

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী ও অধ্যাপক ড. কাউছার মো. বাকী বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ০৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভাগের সেমিনার লাইব্রেরিতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ, দপ্তর সম্পাদক তাওসিফুর রহমান,  সহকারী দপ্তর সম্পাদক সালেক মাহমুদ, শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাফিস, সহকারী কোষাধ্যক্ষ ওমর ফারুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, উপ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতিয়ার রহমান, জহিরুল হক, শিক্ষা সম্পাদক আজিজুল ইসলাম, উপ- শিক্ষা সম্পাদক মাহমুদুল হাসান,  মাহদী হাসান, সংস্কৃতি সম্পাদক হাদিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক চয়ন ইসলাম, ফটোগ্রাফি সম্পাদক মহিবুল্লাহ নোমান, বিতর্ক সম্পাদক ইয়াসিন আলী, সাংবাদিকতা বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম,  প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,  তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহিম ফয়সাল, ছাত্রী বিষয়ক সম্পাদক জেবা রহমান, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

ক্লাবের সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব শুধু আমার নয়, এটি ক্লাবের প্রতিটি সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আরবী ভাষা ও সাহিত্যের মহিমা ছড়িয়ে দিতে, ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। দায়িত্বকে আমি কেবল পদবী হিসেবে নয়, বরং আমানত হিসেবে গ্রহণ করেছি। আমরা সবাই মিলে এই ক্লাবকে জ্ঞানের আলো, সাহিত্যচর্চার সোপান এবং সৃজনশীলতার এক উজ্জ্বল কেন্দ্রবিন্দুতে পরিণত করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’

‎এর আগে গত ০৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিভাগের সেমিনার লাইব্রেরিতে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আপনার পছন্দ হতে পারে