ইবি অ্যাকাউন্টিং ক্লাব’র বিদায় সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫
A+A-
Reset

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যাকাউন্টিং ক্লাবে প্রবীণ সদস্যদের বিদায় ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২১২নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ ও সহ-সভাপতি নাজিয়া তাসনিম তুলীর সঞ্চালনা করেন। সংগঠনটির সভাপতি সাগর আহমেদ শিবলু এর সভাপতিত্বে ক্লাবের উপদেষ্টা মন্ডলী হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন ও সহকারী অধ্যাপক নাজমুল হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সংগঠনটির সাবেক সভাপতি ফাইমুন নোমান, সাধারণ সম্পাদক ইমরান হাসিব ও বর্তমান আবদুল্লাহ বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

ক্লাবের সভাপতি সাগর আহমেদ শিবলু ২০২৫-২৬ অর্থ বছরের কার্যক্রম ঘোষণা করেন এবং বলেন সদস্যদের সহযোগিতায় অ্যাকাউন্টিং ক্লাব সকল কার্যাবলি আরও সুশৃঙ্খল ও শক্তিশালীভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন,”যারা কাজ করে তারা সব জায়গায় এগিয়ে থাকে। আর যারা কাজ করে না তারা সব কিছুতেই পিছিয়ে থাকে। তাই আমাদের দক্ষ হয়ে কাজের মাধ্যমে দক্ষ্য নিজের আলোকিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের মধ্যে এই বিভাগেকে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “ অ্যাকাউন্টিং ক্লাবের এ প্রোগ্রামের মাধ্যমে প্রবীণদের বিদায় এবং নবীনদের অভিনন্দন জানায়। প্রবীনদের অধ্যাবসায় আমাদের ক্লাব এতদূর আসছে। তাদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। নতুন শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং ক্লাবের সাথে যুক্ত হবে তোমরা এ ক্লাবটাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবে। আমাদের এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, অ্যাকাউন্টিং পেশার জন্য প্রয়োজনীয় জ্ঞানও দক্ষতা অর্জন, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন, অ্যাকাউন্টিং পেশার চ্যালেজ্ঞ ও সুযোগ সম্পর্কে জানতে পারবে। যা তোমাদের ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের একাডেমি রেজাল্ট, এসট্রা কারিকুলাম, উপস্থাপনা, বক্তৃতাসহ অন্যান্য দক্ষতা বৃদ্ধিতে অ্যাকাউন্টিং ক্লাব কাজ করে আসছে।

আপনার পছন্দ হতে পারে